খেলায়-শেখায় আনন্দের 'শৈশব'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২

রুশ উপকথার ‘আইভান’ হাজির হয়েছিলেন বাংলা একাডেমির নভেরা মঞ্চে ফারহানা মান্নান ও তার দলের হাত ধরে। দীর্ঘদিন ধরেই শিশুদের নিয়ে কাজ করছেন তিনি। রাজধানীতে ‘শৈশব’ নামে একটি প্রি-স্কুলও রয়েছে তার। সেশনে তারা শিশুদের সঙ্গে খেললেন, খেলার ছলে শেখালেন। সেই সঙ্গে অভিভাবকদেরও বার্তা দিলেন কেমন শৈশব উপহার দিতে হবে আমাদের শিশু-কিশোরদের।

ঢাকা লিট ফেস্টেরর চতুর্থ দিন রবিবার (৮ জানুয়ারি) 'শৈশব' শীর্ষক এই সেশনে সঞ্চালক ও পারফর্মার হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা মান্নান এবং পুরো আয়োজনে তাকে সাহায্য করেন সজল ও দিশা।

এক ঝাঁক কচিকাঁচার উপস্থিতিতে সেশনের সূচনায় ফারহানা মান্নান সবাইকে নিয়ে করেন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। তিনি সবাইকে মনে করিয়ে দেন যে, খেলার আগে এমন ব্যায়াম মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন সরবরাহের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে। শিশুদের খেলার মাঝে থাকতে হবে সৃজনশীল চিন্তার প্রকাশ, শরীর সঞ্চালনা এবং শেখার উপকরণ। 

ছবি: নাসিরুল ইসলাম

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্প ও গণিত এই তিনটি বিষয়ের ইংরেজি পরিভাষার আদ্যক্ষর দিয়ে এক্রোনিম S-T-E-A-M তিনি শেখান উপস্থিত সকলকে। শিশুদের খেলার প্রক্রিয়ায় যেন এই পাঁচটি বিষয় থাকে তা নিশ্চিত করতে অভিভাবকদের অনুরোধ করেন সঞ্চালক। পাপেটের মাধ্যমে এই পাঁচটি বিষয়কে চরিত্রের আকারে শিশুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সজল ও দিশা।

ছবি: নাসিরুল ইসলাম

পুরো সেশন জুড়ে রুশ উপকথার আকর্ষণীয় উপস্থাপনা করেন ফারহানা মান্নান। কাদামাটি বা ক্লে-ডো দিয়ে বিভিন্ন আকৃতির স্থাপনার মডেল তৈরি করতেও শেখান তারা। শিশু-কিশোরদের মঞ্চে নিয়ে একসঙ্গে গলা মিলিয়ে 'আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে' গাইতে গাইতে সেশন শেষ করেন ফারহানা মান্নান।

/ইউএস/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
খেলায়-শেখায় আনন্দের 'শৈশব'
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?