ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের ‘স্পষ্ট প্রমাণ’ রয়েছে: দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২২, ১০:৫৫আপডেট : ২২ মার্চ ২০২২, ১০:৫৫

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের ‘স্পষ্ট প্রমাণ’ রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রায় এক মাসের মাথায় সোমবার রুশ যুদ্ধাপরাধের ‘স্পষ্ট প্রমাণ’ থাকার দাবি করলো ওয়াশিংটন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, এখানে একটি তদন্ত প্রক্রিয়া রয়েছে। রুশ যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহে সহায়তা করে সেগুলোকে নথিভুক্ত করতে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই রাশিয়ান বাহিনীর আরও অপরাধের স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি। এসবের প্রমাণ সংগ্রহে আমরা সহায়তা করছি।’

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি-ও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে একটি ‘অনাকাঙ্খিত ও অন্যায়’ যুদ্ধ চালানোর অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি যে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের টার্গেট করছে এবং নির্বিচারে আক্রমণ করছে।

এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-কে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি এই ধরনের ভাষা অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। বহু বছর ধরে সারা বিশ্বের মানুষের ওপর বোমা হামলা এবং জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছে যে দেশ, সেই দেশের নেতা হয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোনও অধিকার নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করার।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম