পুতিনকে জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার ট্রুডোর

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২২, ০৯:০৮আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৯:১০

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সঙ্গীদের জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ৫ এপ্রিল মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন অঙ্গীকার করেন তিনি।

টুইটারে দেওয়া পোস্টে জাস্টিন ট্রুডো বলেন, ‘ইউক্রেনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তদন্ত নিশ্চিত করতে কোনও ধরনের প্রচেষ্টা আমরা বাদ দেবো না। আমরা পুতিন এবং তার সমর্থকদের জবাবদিহিতার আওতায় আনতে পিছপা হবো না। আজ আমরা রাশিয়া ও বেলারুশের ওপর আরও জটিল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছি।’

বুচা-সহ কিয়েভের আশপাশের শহর, গ্রাম থেকে রুশ বাহিনী প্রত্যাহারের পর শনিবার থেকে বেসামরিক লোকজনের মরদেহ এবং গণকবরের যেসব ছবি, ফুটেজ ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তা নিয়ে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। রাশিয়ার ওপর আরও জোরালো নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে আরও সামরিক সহযোগিতা দেওয়ার কথা বলছেন পশ্চিমা নেতারা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যিনি যুদ্ধ শুরুর আগে থেকেই নিয়মিত প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তিনিও বলেছেন রুশ সেনারা যে গণহত্যা চালিয়েছে তার প্রমাণ দেখা যাচ্ছে।

ইউক্রেনে বেসামরিক লোকজন হত্যার সর্বশেষ প্রামাণ্য তথ্যটি পাঠিয়েছেন বিবিসির সংবাদদাতা ইয়োগিতা লিমাই। তিনি বলছেন, কিয়েভের কাছে মোটিঝিন নামে একটি গ্রামে গেলে তাকে মাটির অল্প নিচে চাপা দেওয়া চারটি মৃতদেহ দেখানো হয় যাদের তিন জনই একই পরিবারের। মৃত ওই তিন জন হচ্ছেন গ্রামের প্রশাসনিক প্রধান ওহলা সোনেনকো (জন্ম ১৯৭১ সাল), তার স্বামী ইগর যিনি বয়সে স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় এবং তাদের এক ছেলে ওলেক্সান্ডার (জন্ম ১৯৯৬)। ওই তিন জনকে ১০ দিন আগে রুশ সেনারা অপহরণ করেছিল।

ইউক্রেনের সরকার বলছে, বুচা শহরে তারা ২০টি মৃতদেহ পেয়েছে যাদের পরনে ছিল বেসামরিক পোশাক। সোমবার অঞ্চলটিতে সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনাদের ‘নৃশংসতার’ যে প্রমাণ দেখা যাচ্ছে তাতে রাশিয়ার সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম