কিয়েভে তুমুল সংঘর্ষ, প্রাণ গেলো ৬ বছরের শিশুর

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৬

রুশ বাহিনীর অভিযান চতুর্থ দিনে গড়ালো। তাদের অগ্রযাত্রা ঠেকাতে আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের যোদ্ধারা। শনিবার কিয়েভের বিভিন্ন জায়গায় উভয়পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। এতে প্রাণ গেছে ৬ বছর বয়সী এক শিশুর। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় ভারী বন্দুকযুদ্ধ হয়। ওই এলাকায় যুদ্ধের সময় ছয় বছরের এক ছেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ইউক্রেনের স্থানীয় একটি হাসপাতাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

কিয়েভের ওখমাদিত হাসপাতালের চিকিৎসক সের্হি বেরনিসুক বলেন, ‘আহতদের মধ্যে দুই কিশোর এবং তিনজন প্রাপ্ত বয়স্ক রয়েছে’।

চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছেন। দেশটির অধিকাংশ জায়গায় যুদ্ধ অব্যাহত থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনও জানাতে পারেনি কিয়েভ।

এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে পশ্চিমাদেশগুলো। অবিলম্বে তা পাঠানোর চেষ্টা চলছে বলেও জানা রাষ্ট্রপ্রধানরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী