ইউক্রেনে অধিকাংশ বেসামরিক হতাহতের দায় রাশিয়ার: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ০৩:০৬আপডেট : ১৩ মে ২০২২, ০৩:০৬

ইউক্রেন যুদ্ধে বেশিরভাগ বেসামরিক মানুষের হতাহতের জন্য রাশিয়াকে দায়ী করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট জানিয়েছেন, অধিকাংশ বেসামরিক মানুষের হতাহতের দায় রুশ বাহিনী এবং তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মিশেল ব্যাচেলেট বলেন, যদিও এই ধরনের ঘটনাগুলোতে সংঘাতের জন্য উভয় পক্ষকেই দায়ী করা যেতে পারে, তবে এই হতাহতের বেশিরভাগই রাশিয়ান সশস্ত্র বাহিনী এবং সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলির জন্য হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অ্যাডলফ হিটলার বা জোসেফ স্ট্যালিনের চেয়ে বেশি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি। তিনি পুতিনের ‘দানবীয় আদর্শ’-কে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ একটি প্রবন্ধে তিনি এই আহ্বান জানান।

মোভিয়েস্কি লিখেছেন, পুতিনের বিপজ্জনক আদর্শ তার অস্ত্রভাণ্ডারে থাকা ভয়ানক অস্ত্রের জন্য জোরদার হয়েছে। পুতিন হিটলার বা স্ট্যালিন নন। দুর্ভাগ্যবশত, তিনি আরও বিপজ্জনক।

ইউক্রেনের বুচা, ইরপিন ও মারিউপোলের উদাহারণ তুলে ধরে তিনি লিখেছেন, এসব এলাকার সড়কগুলোতে নির্দোষ মানুষের রক্ত বহমান। তিনি উল্লেখ করেছেন, এটি স্ট্যালিন ও হিটলারের অভিশপ্ত আদর্শের ফিরে আসা তুলে ধরছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম