শান্তি আলোচনা বন্ধের জন্য ইউক্রেন দায়ী: পুতিন

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ১৮:৫৫আপডেট : ১৩ মে ২০২২, ১৮:৫৯

সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি আলোচনা অনেক দিন ধরেই থেমে আছে। এর জন্য কিয়েভকে দায়ী করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজের সঙ্গে ফোনালাপে তিনি অভিযোগ করেন, শান্তি আলোচনা বন্ধের জন্য মস্কো নয় বরং কিয়েভ-ই দায়ী।

শুক্রবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। এদিকে জার্মানিতে অবস্থান করছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি শান্তি অথবা নিরাপত্তা ইস্যুতে আলোচনা বসতে রাশিয়ারই কোনও আগ্রহ নেই।

যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যেই কিয়েভ-মস্কো প্রতিনিধিদের একাধিকবার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কোনও সমাধান ছাড়াই শেষ হয় সেই আলোচনা। এর মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এতে শান্তি আলোচনা থমকে আছে। সংকট সমাধানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মুখোমুখি বসার প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পুতিন বলেন, ফলাফল মেনে নিলেই কেবল আলোচনায় বসা সম্ভব।

সবশেষ ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার কৌশলগত ইউক্রেনে পরাজিত হয়েছে। এই পরাজয় বিশ্বের সকলের কাছে ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। পরাজয় স্বীকার করার সাহস রাশিয়ার নেই।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী