ডনবাসেও রুশ আক্রমণ পরিকল্পনা মতো এগোচ্ছে না: ন্যাটো

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২২, ২২:২৫আপডেট : ১৫ মে ২০২২, ২২:২৫

পশ্চিমাদের সামরিক ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হচ্ছে এবং ডনবাস অঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি থেমে গেছে। রবিবার ভিডিও লিঙ্কে সাংবাদিকদের এসব বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, মস্কো যেভাবে পরিকল্পনা করেছিল সেভাবে এগোচ্ছে না ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ। তারা কিয়েভ দখলে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, খারকিভে রুশ সেনারা পিছু হটছে এবং ডনবাসে তাদের বড় ধরনের আক্রমণ থমকে আছে।

ন্যাটো মহাসচিব জানান, মাদ্রিদে অনুষ্ঠিতব্য জোটের সম্মেলনে ইউরোপের নতুন পরিস্থিতির প্রতিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। মিত্ররা শত কোটি ডলার ইউক্রেনকে সহযোগিতায় প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেনীয় সেনাদের দেওয়া ন্যাটোর প্রশিক্ষণ যুদ্ধক্ষেত্রে প্রতিদিন পার্থক্য গড়ে দিচ্ছে।

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগদানের বিষয়ে তিনি বলেন, তারা যদি জোটের সদস্য হওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে দেখতে পাবে আমাদের দরজা খোলা এবং আগ্রাসন সফল হয় না।

তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান ইউক্রেন পরাজিত হোক এবং ইউরোপ ও উত্তর আমেরিকা বিভক্ত হোক। কিন্তু তারা ঐক্যবদ্ধ এবং ইউক্রেন এই যুদ্ধে জয়ী হতে পারে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ