সেভেরোডনেস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২২, ১৬:৪৪আপডেট : ২৪ জুন ২০২২, ১৬:৪৪

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোডনেস্ক শহর থেকে ইউক্রেনীয় সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে শহরটি যে রুশ বাহিনীর দখলে চলে গেছে তা স্বীকার করে নিলো ইউক্রেন। লুহানস্ক অঞ্চলের ইউক্রেনীয় গভর্নর সেরহি হাইদাই জানান, কয়েক মাস ধরে টানা বোমা বর্ষণের পর শহরের অবশিষ্ট অবস্থান ধরে রাখার কোনও মানে নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সম্প্রতি রুশ বাহিনী সেভেরোডনেস্ক ও লিসিচানস্ক শহরের দিকে বেশ খানিকটা অগ্রসর হয়েছে এবং প্রায় ঘিরে ফেলেছে।

ইউক্রেনীয় টেলিভিশনকে হাইদাই বলেন, নতুন অবস্থানে সরে যেতে সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে তারা নিজেদের অভিযান পরিচালনা করবে।

তিনি বলেন, কয়েক মাস ধরে অবস্থান ধরে রাখার ফলে শেষ স্থানগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। ফলে এমন অবস্থান ধরে রাখার কোনও অর্থ হয় না।

তিনি জানান, শহরের পুরো অবকাঠামো একেবারে ধ্বংস হয়ে গেছে। ৯০ শতাংশ বাড়ি-ঘরে গোলাবর্ষণ হয়েছে এবং ৮০ শতাংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বেশ কয়েক সপ্তাহ ধরে সেভেরোডনেস্ক ও লিসিচানস্ক শহরে কেন্দ্রীভূত হয়েছে। লুহানস্ক অঞ্চলে এই দুটি শহরে এখনও ইউক্রেনীয়দের প্রতিরোধ জারি রয়েছে। পূর্বাঞ্চলীয় ডনবাস যে দুটি অঞ্চলের সমন্বয়ে গঠিত লুহানস্ক তাদের একটি।

ইউক্রেনে আক্রমণের ন্যায্যতা প্রতিষ্ঠায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিথ্যা দাবি তুলে বলেছেন, ডনবাস অঞ্চলে রুশ ভাষাভাষী মানুষেরা গণহত্যার শিকার হচ্ছে।

বৃহস্পতিবার রুশ সেনারা সেভেরোডনেস্ক ও লিসিচানস্ক শহরের দক্ষিণে নতুন কিছু ভূখণ্ডের দখল নিয়েছে। এতে আশঙ্কা জাগে যে, শিগগিরই শহর দুটিতে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলবে রাশিয়া।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি