আরেকটি চেরনোবিল চাই না: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ০৩:১৫আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৯:০৩

রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘আরেকটি চেরনোবিল’ বিপর্যয়ের আশঙ্কার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিন ইউক্রেনের প্রতি নিজ দেশের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।

তিনি বলেন, বিদ্যমান সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এই সময়টিতে আঙ্কারা তার ইউক্রেনীয় বন্ধুদের পাশে রয়েছে।

এদিকে জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং এর আশপাশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহারের জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, জাপোরিজ্জিয়া পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনীর তৎপরতার ফলে উদ্ভূত ঝুঁকির মধ্যেই ১৮ আগস্ট বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। যুদ্ধ অবসানের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার লক্ষ্য নিয়ে দেশটিতে এ সফরে গেছেন তারা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম