ইউক্রেনে ফের দূতাবাস খুললো আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২২, ২০:২৭আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০:২৭

রুশ আগ্রাসনের কারণে বন্ধ হয়ে যাওয়া কিয়েভে নিযুক্ত আয়ারল্যান্ডের দূতাবাস ফের চালু হয়েছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০২১ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এই কূটনৈতিক মিশন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে কিয়েভের মূল দফতর গুটিয়ে নিয়ে দূর থেকে দূতাবাসটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি পুনরায় দূতাবাস খোলাকে ইউক্রেনের প্রতি সংহতি ও সমর্থনের প্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন।

এর আগে যুদ্ধাবস্থাকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থানান্তরের পর গত এপ্রিলে ফের কিয়েভে ফিরে ইউক্রেনে নিযুক্ত তুরস্কের দূতাবাস।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের