৮ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪০

এই মাসে রাশিয়ার কাছ থেকে এখন পর্যন্ত প্রায় আট হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার নিজের নিয়মিত ভাষণে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। 

জেলেনস্কি বলেন, প্রায় আট হাজার বর্গকিলোমিটারের মুক্ত অঞ্চলের অর্ধেক এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইউক্রেনীয় বাহিনী। বাকি এলাকাগুলোতেও নিয়ন্ত্রণ কার্যকর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুক্ত অঞ্চলগুলোতে দখলদার ও নাশকতাকারী গোষ্ঠীগুলোর সহযোগীদের শনাক্ত করা হচ্ছে বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, রুশ বাহিনীর সহযোগীদের আটক করা হচ্ছে। অঞ্চলগুলোতে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

সম্প্রতি পুনরুদ্ধারকৃত এলাকাগুলোতে বসবাসকারী ইউক্রেনীয়দের পেনশন পেমেন্ট অবিলম্বে পুনরায় শুরুরও অঙ্গীকার করেন জেলেনস্কি। ইতোমধ্যেই কিছু এলাকায় এ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী