ইউক্রেনের একটি বাঁধে রাশিয়ার হামলা, প্রবল বন্যার আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১৪

দক্ষিণ ইউক্রেনের বড় একটি বাঁধে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এতে ওই অঞ্চলে বন্যা সৃষ্টির আশঙ্কায় শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। বুধবার ৮টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে।

ক্রিভি রিহ-এর দুটি জেলার ২২টি সড়ক ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে সতর্ক করেছেন সেখানকার প্রধান ওলেক্সান্ডার ভিলকুল। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে। ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে।

জেলেনস্কির সরকার বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতেই এমন হামলা চালিয়েছে মস্কো। কারাচুনিভস্কে জলাধারে বুধবার ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে আবারও ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন।

ক্রাইভ রিহ ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। বুধবার রাতের ভাষণে ক্ষোভ জানিয়ে বলেন, যারা বেসামরিকদের সঙ্গে লড়াই করে তারা দুর্বল। বখাটেরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে দূর কোথাও ক্ষয়ক্ষতির চেষ্টা করছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান