এক কোটি ৭০ লাখ টন শস্য পাঠিয়েছে ইউক্রেন: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১০:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১০:৫২

কৃষ্ণ সাগরের শস্য করিডোরের মাধ্যমে বিভিন্ন দেশে এক কোটি ৭০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য পাঠিয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এই করিডোর স্থাপনের অন্যতম মধ্যস্থতাকারী তুরস্ক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরুর পর প্রায় ছয় মাস পর্যন্ত নিজেদের কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে কোনও সামগ্রী রফতানির সুযোগ পায়নি ইউক্রেন। পরে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছায় মস্কো ও কিয়েভ। এর আওতায় কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে শস্য রফতানির সুযোগ পায় ইউক্রেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বন্দর থেকে শস্যের চালান পরিকল্পনা অনুযায়ী অব্যাহত রয়েছে। এ পর্যন্ত অন্তত ৬৪৩টি শস্য বোঝাই জাহাজ দেশটির বন্দর ছেড়েছে।

চুক্তির অধীনে ইস্তাম্বুলে বন্দরটি ত্যাগ করা সব জাহাজ পরিদর্শন করে তিন দেশের কর্মকর্তাদের একটি যৌথ সমন্বয় কেন্দ্র।

কিয়েভ বলছে, এ বছর তারা প্রায় ৫১ মিলিয়ন টন শস্য সংগ্রহ করতে পারে, যা ২০২১ সালের রেকর্ড ৮৬ মিলিয়ন টন থেকে ঢের কম।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের