প্রথমবারের মতো দূরপাল্লার মার্কিন বোমা পাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১০

প্রথমবারের মতো ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০০ কোটি ডলার মূল্যের নতুন সামরিক সহযোগিতার আওতায় এই অস্ত্র দিতে পারে বাইডেন প্রশাসন। দুই মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ২০০ কোটি ডলার সহযোগিতার মধ্যে ১৭০ কোটির বেশি অর্থ আসবে ইউক্রেন নিরাপত্তা সহযোগিতা উদ্যোগ থেকে। এই তহবিল থেকে সহযোগিতা দেওয়ার ফলে মার্কিন মজুত থেকে অস্ত্র না দিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

খবরে বলা হয়েছে, এই তহবিলের অর্থ দিয়ে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব (জিএলএসডিবি) দেওয়া হতে পারে ইউক্রেনকে। এটি ৯৪ মাইল (১৫০ কিলোমিটার) দূরে আঘাত করতে সক্ষম। তবে ইউক্রেনের পক্ষ থেকে অত্যাধুনিক মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের অনুরাধ থাকলেও তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বাইডেন প্রশাসন। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৮৫ মাইল (২৯৭ কিলোমিটার)। যা দিয়ে ইউক্রেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারবে।

দূরপাল্লার জিএলএসডিবি বোমাটি পাওয়ার ফলে এতদিন হামলার আওতার বাইরে থাকা রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে ইউক্রেনীয় সেনাবাহিনী। যা রাশিয়ার অগ্রগতিকে ব্যাহত করবে।

জিএলএসডিবি যৌথভাবে নির্মাণ করেছে সাব এবি ও বোয়িং। এতে এম২৬ রকেট মোটরের সঙ্গে জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম্ব (এসডিবি) রয়েছে। এগুলো জিপিএস নিয়ন্ত্রিত এবং কিছু ইলেক্ট্রনিক জ্যামিং এড়াতে সক্ষম। ব্যবহার করা যাবে যেকোনও পরিস্থিতিতে।  

নতুন এই সহযোগিতার আওতায় হক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছু সরঞ্জাম, কাউন্টার ড্রোন সিস্টেম, কাউন্টার আর্টিলারি ও আকাশে নজরদারির রাডার, যোগাযোগ সরঞ্জাম, পিইউএমএ ড্রোন এবং প্যাট্রিয়ট ও ব্র্যাডলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিনের আনুসাঙ্গিক যন্ত্রাংশ থাকবে।

এই বিষয়ে হোয়াইট হাউজ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এই সপ্তাহে এই সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বাইডেন প্রশাসন।

এছাড়া মার্কিন প্রেসিডেন্টের অপর একটি তহবিল থেকে আরও ৪০ কোটি ডলার সামরিক সহযোগিতা দেওয়া হবে ইউক্রেনকে।

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণের পর ইউক্রেনকে প্রায় ২৭০০ কোটি ডলার মূল্যের নিরাপত্তা সহযোগিতা প্রদান করেছে।

/এটি/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার