ভোটের আগে পাঁচ ওসি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ১৮:৪২আপডেট : ২৭ মে ২০২৪, ১৮:৪২

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে তাদেরকে ভোট না হওয়া থানা থেকে সরিয়ে সংশ্লিষ্ট রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করতে বলা হয়েছে।

সোমবার (২৭ মে) ইসির উপসচিব সচিব মিজানুর রহমানের সই করা চিঠি আইজিপিকে পাঠানো হয়েছে।

চিঠির সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার দ্বেবিদ্বার, চাঁদপুরের ফরিদগঞ্জ, চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা থানার ওসিকে সোমবারই রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এবং পটুয়াখালীর দুমকী থানার ওসিকে ভোট শেষ না হওয়া পর্যন্ত রেঞ্জ ডিআইজির সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য বলেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এবার মোট চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদে ভোট হয় ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায় ভোট হয় ২৩ মে। তৃতীয় ধাপে ১১২টিতে ভোট হওয়ার কথা ছিল ২৯ মে, সেখানে এখন হবে ৯০টিতে। আর চতুর্থ ধাপে ৫৬টিতে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন হবে।

নিক্সন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে ‘কারণ দর্শানো’ নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

মঙ্গলবার (২৮ মে) বিকাল ৪টার মধ্যে এই সংসদ সদস্যকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

আচরণবিধি অনুযায়ী, সংসদ সদস্য হয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারবেন না।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জিয়াউল হক খানের সই করা নোটিশে বলা হয়, সদরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মো. শাহীনুল ইসলামের বিপক্ষে এমপি নিক্সন চৌধুরীর বক্তব্য গণমাধ্যমেও প্রচার হয়েছে।

ভাঙা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মোখলেছুর রহমান এই সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার নোটিশে বলা হয়, প্রাপ্ত নথি অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও কেন আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা ২৮ মে বিকাল ৪টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এই সংসদ সদস্যের বিরুদ্ধে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

/ইএইচএস/এপিএইচ/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম