বিএনপি নেতা আমানকে ফল ও দুপুরের খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৫:১৬ আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৬:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে গিয়েছেন। এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার ফল ও জুস তুলে দেন তিনি।

গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন। তিনি আপনার স্বাস্থ্যের খোঁজখবর জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’

লিকু বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনও হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। জনাব আমানউল্লাহ প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করে মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।’

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে শুক্রবার বিএনপি রাজধানীতে মহাসমাবেশ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন শান্তি সমাবেশ ডাকে। বিএনপির সমাবেশ থেকে শনিবার নতুন কর্মসূচির ঘোষণা এলে আওয়ামী লীগও তাদের কর্মসূচি ঘোষণা করে। 

দুই প্রধান রাজনৈতিক দলের এমন অবস্থানে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে মহানগর পুলিশ। তবে বিএনপির নেতাকর্মীরা তা অমান্য করেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে থাকে।

শনিবার (২৯ জুলাই) সকালে সাড়ে ১১টায় আমানসহ আরও কয়েকজন বিএনপির নেতাকর্মী গাবতলীর এসএ খালেক বাসস্ট্যান্ডের সামনে এলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পাশ থেকে স্লোগান দিচ্ছিল। এমন অবস্থায় আমানউল্লাহ আমান অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

/ইএইচএস/এসপি/এনএআর/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৬:১৭
২৯ জুলাই ২০২৩, ১৫:১৬
বিএনপি নেতা আমানকে ফল ও দুপুরের খাবার পাঠালেন প্রধানমন্ত্রী
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর