তারেক রহমান আজ লাদেন রহমানে পরিণত হয়েছেন: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৮:৪০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন ‘লাদেন’ রহমানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তারেক রহমানকে উদ্দেশ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। যদি করেন, তাহলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ দাঁতভাঙা জবাব দেবে।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন সন্নিকটে আসায় বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা একটা ‘ভুতুড়ে’ সরকার আনতে চায়।

নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। ২০১৪ সালে নির্বাচন বয়কটের নামে রাস্তা-গাছপালা, রেললাইন উপড়ে ফেলা হয়েছিল।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

/এমআরএস/এসও/এনএআর/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:৩৫
তারেক রহমান আজ লাদেন রহমানে পরিণত হয়েছেন: নানক
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক