এই সরকারকে বিদায় নিতেই হবে: অলি আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৭:১৩আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:১৩

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান অবৈধ সরকার। ছলে বলে কৌশলে বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে এ দেশ শাসন করছে। তাদের এই শাসন আমল ছিল নীতি নৈতিকতা বিবর্জিত। তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এখন সময় তাদের বিদায় নেওয়ার এবং বিদায় নিতেই হবে।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বিএফডিসির পাশে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এলডিপি আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অলি আহমদ বলেন, এই সরকার বিচার ব্যবস্থা, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। জনগণের সাংবিধানিক বা মৌলিক অধিকার নেই। জনগণ হলো দেশের মালিক কিন্তু বর্তমানে আমরা চাকর। কথা বললেই আমরা নির্যাতন এবং নিপিড়নের শিকার। এমনকি জনগণ ভোটের অধিকারও হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, পক্ষপাতহীন জাতীয় নির্বাচন। এই লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকারের উচিত পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন পুনর্গঠন, সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা, অস্ত্রবাজদের চিহ্নিত ও গ্রেফতার করা, মিথ্যা মামলা প্রত্যাহার করা, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া, দায়িত্ববোধ, সুশাসন ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করা, হানাহানি এবং মারামারি থেকে চিরতরে বের হয়ে আসা।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে মহাসমাবেশে প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম চৌধুরী, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

/এসটিএস/এসও/আরআইজে/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:১৩
এই সরকারকে বিদায় নিতেই হবে: অলি আহমদ
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শিক্ষার্থীদের লং মার্চ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
সমাবেশে বিস্ফোরণ: কোন কারণে সরকারের ইন্ধন দেখছে এনসিপি-জামায়াত
সর্বশেষ খবর
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী