গয়েশ্বর রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৫:৪৫ আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৭:০৮

অবস্থান কর্মসূচি থেকে আহত অবস্থায় ‘আটক’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৯ জুলাই) বিকালে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তাকে সেভ করার জন্য নিয়ে এসেছিলাম। এখন পুলিশের একটি গাড়িতে করে তাকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।’

পরে বিকাল পৌনে ৪টার দিকে উপস্থিত একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান, গয়েশ্বর চন্দ্র রায়কে একটু আগে তার পল্টনের অফিসে পৌঁছে দিয়ে গেছে পুলিশ।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন গয়েশ্বর চন্দ্র রায়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশের গাড়িতে করে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি কার্যালয়ে মধ্যাহ্ণভোজ করতেও দেখা যায় গয়েশ্বর চন্দ্র রায়কে। ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষণা অনুযায়ী, শনিবার (২৯ জুলাই) সকালে মাতুয়াইল হাসপাতালের সামনে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী রাস্তা অবরোধ করে বসে পড়েন। দুপুর পৗনে ১২টার দিকে পুলিশ তাদের উঠিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়।

সরেজমিন দেখা যায়, বিএনপির কয়েকশ’ নেতাকর্মী রাস্তা অবরোধ করে বসে পড়লে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও কয়েকশ’ সদস্য এসে উপস্থিত হন। একপর্যায়ে তারা বিএনপির নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ছুড়তে থাকেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর আহত হন। মাটিতে লুটিয়ে পড়েন। এই সময় বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া চলে।

/এনএল/ইউএস/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৬:১৭
২৯ জুলাই ২০২৩, ১৫:৪৫
গয়েশ্বর রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান