সমাবেশ-বিক্ষোভ করেছে ১২ দলীয় ও সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৭:৪০আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:৪০

সরকার পতনের এক দফা দাবিতে ‘মহাসমাবেশ’ কর্মসূচি পালন করেছে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। শুক্রবার (২৮ জুলাই) বিকালে পৃথক-পৃথকভাবে উভয় জোট সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে।

১২ দলীয় জোটের অন্যতম নেতা শাহাদাত হোসেন সেলিম জানান, শুক্রবার দুপুর থেকেই বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে সমাবেশ করা হয়। সমাবেশে জোটের নেতা মোস্তাফা জামাল হায়দার, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, মহিউদ্দিন ইকরামসহ অনেকে বক্তব্য দেন।

সমাবেশ শেষে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিজয়নগর থেকে নাইটিঙ্গেলের মোড় ঘুরে আবার বিজয়নগরে এসে শেষ হয়। সমাবেশে নেতারা অনতিবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। 

মিছিলের সময় আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিএনপির নেতাকর্মীরাও হাততালি দিয়ে ১২ দলীয় জোটের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

এর আগে, শুক্রবার দুপুরে যুগপৎ আন্দোলনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের প্রধান সমন্নয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সমাবেশে বলেন, ‘এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটি বিএনপির দাবি নয়, গণমানুষের দাবি। সকল গুম-খুনের বিচার করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে।’

১২ দলীয় ও সমমনাদের সমাবেশ

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর এলাকা ঘুরে আবার পুরানা পল্টনে শেষ হয়। এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান ও গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।

/এসটিএস/এসও/ইউএস/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:৪০
সমাবেশ-বিক্ষোভ করেছে ১২ দলীয় ও সমমনা জোট
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক