সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি বাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৭:৪২আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৭:৪২

অবিলম্বে পদত্যাগ করে, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর পল্টনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা নগর শাখার উদ্যোগে বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন বক্তারা।

সমাবেশে নেতারা বলেন, আবারও ক্ষমতায় আসার জন্য বর্তমান সরকার তার অধীনে নির্বাচনের নামে প্রহসন করতে চাচ্ছে। এরইমধ্যে আরপিও সংশোধন করে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে। নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা এরইমধ্যে প্রমাণিত হয়েছে। ফলে বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে হবে। নির্বাচনে কালো টাকা, ধর্মের ব্যবহার বন্ধ করে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।’

বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনে জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে মন্তব্য করে তারা বলেন, ‘মানুষ এই ফ্যাসিবাদী সরকারের শাসন থেকে মুক্তি চায়। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এবং ২০১৮ সালে গভীর রাতে ভোট ডাকাতি করে সরকার ক্ষমতায় এসে জনগণের বিরুদ্ধে অপশাসন চালিয়ে যাচ্ছে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন বিপর্যস্ত উল্লেখ করে তারা বলেন, ‘অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ এর নামে শ্রমজীবী মানুষের শেষ অস্ত্র ধর্মঘট করার অধিকারও কেড়ে নিচ্ছে। জনগণের বিক্ষোভ দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। গুম, খুন, হামলা, মামলা নির্যাতন চালিয়ে যাচ্ছে।’

বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা নগর বাসদের সদস্য সচিব জুলফিকার আলী।

/এএজে/এপিএইচ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৭:৪২
সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি বাসদের
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক