সমাবেশে অসুস্থ হয়ে মারা গেলেন বিএনপি কর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৬:০৪আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৬:২৮

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে মাহমুদুর রহমান (৫৭) নামে এক কর্মী স্ট্রোক করে অসুস্থ হয়ে মারা গেছেন। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মাহমুদুর রহমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এ বিষয়ে মাহমুদুরের বন্ধু আক্তার হোসেন বলেন, মাহমুদুর বিএনপির সমাবেশে অংশ নিয়েছিলেন। প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তার স্ট্রোক হয়েছে বলে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মাহমুদুরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ৮ মিনিটে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি আয়োজিত মহাসমাবেশ শুরু হয়।

মহাসমাবেশ কেন্দ্র করে আজ সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর উত্তর দিকে, পুরানা পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় থেকে মতিঝিলের দিকেও জমায়েত ছড়িয়ে গেছে। ঢাকাসহ ঢাকার বাইরের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা এসেছেন।

/এআইবি/আরটি/এনএআর/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
২৮ জুলাই ২০২৩, ১৬:০৪
সমাবেশে অসুস্থ হয়ে মারা গেলেন বিএনপি কর্মী
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক