আহত গয়েশ্বর চন্দ্রকে হেফাজতে নিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৩:৫২আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৬:৩৮

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। এরপর ঘটনাস্থল থেকে পুলিশের গাড়ি দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদকেও আটক করা হয়েছে।

লালবাগ বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, পরে আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারবে।

পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার (২৯ জুলাই) সকালে মাতুয়াইল হাসপাতালের সামনে বিএনপির কয়েক শ’ নেতাকর্মী রাস্তা অবরোধ করে বসে পড়েন। দুপুর পৗনে ১২টার দিকে পুলিশ তাদের উঠিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়।

সরেজমিনে দেখা যায়, বিএনপির কয়েক শ’ নেতাকর্মী রাস্তা অবরোধ করে বসে পড়লে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কয়েক শ’ সদস্য এসে উপস্থিত হন। একপর্যায়ে তারা বিএনপির নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ছুড়তে থাকেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর আহত হন। মাটিতে লুটিয়ে পড়েন। এই সময় বিএনপির সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া চলে।

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, গয়েশ্বর চন্দ্র রায়কে বর্তমানে মিন্টো রোডে ডিবি হেফাজতে রাখা হয়েছে। 

গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার দেখানো হবে কিনা, এমন প্রশ্নে একজন প্রভাবশালী কর্মকর্তা জানান, আপাতত ডিবি অফিসে রাখা হবে। গ্রেফতারের কোনও সিদ্ধান্ত এখনও আসেনি।

/এএইচএস/আরটি/এসটিএস/আরকে/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৫২
আহত গয়েশ্বর চন্দ্রকে হেফাজতে নিয়েছে পুলিশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনে শরিকদের নিয়ে কী ভাবছে বিএনপি, জানালেন ফখরুল
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
নিজ দলের সভাপতিকে হত্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
সর্বশেষ খবর
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী