বিএনপির সঙ্গে একই দিনে কর্মসূচি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ২১:৪০আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২১:৪০

বিএনপির ঘোষিত কর্মসূচির দিনেই পাল্টা কর্মসূচি ঘোষণা করে আসছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাকে কেউ কেউ বলেন— ওরা (বিএনপি) ডেট দিলে, আপনারও একই দিন ডেট দেন। যিনি বলেন— তাকে সবিনয়ে বলছি, ২০১৪-১৫ সাল তিনি বোধহয় দেখেননি। আমরা চুপ করে থাকলে বিএনপি কোন মূর্তিতে আভির্ভূত হবে, সেটা দেখেন নাই। তাই শপথ নিয়েছি— আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দেবো। ভাঙচুর করতে আসলে হাত ভেঙে দেবো।’

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে’ সমাবেশ করছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন।

এসময় ওবায়দুল কাদের নেতা কর্মীদের উদ্দেশে বলেন, ‘শান্তিপূর্ণভাবে আসবেন, শান্তিপূর্ণভাবে চলে যাবেন। সংঘাত পরিহার করতে হবে। ক্ষমতায় থেকে আমরা কেন সংঘাত করবো?’ 

এসময় বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোথায় দাঁড়াবেন? আমরা ছেড়ে দেবো? সংঘাত করবো না। আমরা সংঘাত চাই না। সংঘাতের জন্য এ সমাবেশ করছি না, সমাবেশ করছি ২০১৩ ও ১৪ সালে যারা আগুন দিয়ে সন্ত্রাস করেছে, তাদের মোকাবিলা করে জনগণের সম্পত্তি ও জানমালকে পাহারা দিতে। শেখ হাসিনার নির্দেশে সেটাই করে যাচ্ছি।’

আজ শুক্রবার অর্ধেক ঢাকা আওয়ামী লীগের তরুণ কর্মীদের নিয়ন্ত্রণে ছিল বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

/ইএইচএস/ইউএস/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ২১:৪০
বিএনপির সঙ্গে একই দিনে কর্মসূচি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক