ঢাকার প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি দিলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৮:৩৩ আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৯:৪০

শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি ডেকেছে বিএনপি। এদিন ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির সঙ্গে একযোগে এই কর্মসূচি পালন করবে যুগপতে যুক্ত ৩৬টি দল ও বিভিন্ন জোট।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত ‘মহাসমাবেশে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা করেন। শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এই মহাসমাবেশ হয়েছে। ৩১ দফার ভিত্তিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: নাসিরুল ইসলাম)

সন্ধ্যা ৬টার সামান্য আগে বক্তব্য শুরু করেন মির্জা ফখরুল। বক্তব্যের শুরুতে তিনি তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন।

বিএনপির মহাসমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের। আমরা আশা করবো প্রশাসন শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে।’

শনিবার ছুটির দিন হলেও সব দলকে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো, বলেন ফখরুল। তিনি উল্লেখ করেন, ‘এই সমাবেশ পরিবর্তনের মাইলফলকের সমাবেশ।’

নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর দলীয়করণ হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। প্রশাসনের উদ্দেশে ফখরুল বলেন, ‘দলীয় সরকারের বেআইনি আদেশে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমরা জানি, এই দেশের জন্য আপনার কল্যাণ চান। নিয়ম মতো আইনের অধীনে কাজ করার আহ্বান জানান ফখরুল।

বিএনপির মহাসমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

তিনি বলেন, ‘বেআইনি গ্রেফতার ও হয়রানি বন্ধ করে কারাগারে আটকদের ছেড়ে দিন। আমাদের খালেদা জিয়াকে মুক্তি দিন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। ভালো চাইলে একদফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন।’

গত ১৪ বছরে ১০০ বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে গেছে, বলে অভিযোগ করেন তিনি।

 

/এসটিএস/এফএস/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৬:১৭
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৮:৩৩
ঢাকার প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি দিলো বিএনপি
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
সর্বশেষ খবর
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান