মাতুয়াইলে বাসে আগুন, শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৩:৩৫আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৬:৪৫

রাজধানীর মাতুয়াইলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের সঙ্গে যখন পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছিল, তখন এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পর থেকে যাত্রাবাড়ী, শনির আখড়া, মাতুয়াইল এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনির আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

যাত্রাবাড়ী থানার একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, মাতুয়াইল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শনিবার বেলা ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী, শনির আখড়া ও মাতুয়াইল এলাকায় অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, হঠাৎ বেশ কয়েকজন এসে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়ে ও ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় এ ঘটনা।

/আরটি/আরআইজে/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৯ জুলাই ২০২৩, ১৩:৩৫
মাতুয়াইলে বাসে আগুন, শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক