উত্তরায় সংঘর্ষ শেষে এলেন বিএনপির প্রধান অতিথি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৭:৪৪আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৭:৫৬

ঢাকার অন্যতম প্রবেশপথ উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ। 

উত্তরায় বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের উপস্থিত থাকার কথা ছিল। তবে তিনি উপস্থিত হয়েছেন সংঘর্ষের শেষে। এ সময় এলাকায় থমথমে পরিবেশ দেখে ৯ নম্বর রোডে একটি বেসরকারি টিভিকে সাক্ষাৎকার দিয়ে সেখান থেকে চলে যান তিনি। 

এ সময় আবদুল মঈন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় আমাদের ওপর হামলা চালিয়েছে।’

পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, ‘বিএনপি এখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্য অনুমতি নেয়নি। মানুষের যাতে ভোগান্তি না হয় সেজন্য পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।’

/এএইচএ/ইউএস/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৭:৪৪
উত্তরায় সংঘর্ষ শেষে এলেন বিএনপির প্রধান অতিথি 
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক