বিরোধীদলের কর্মসূচিতে হামলা বন্ধ ও আটক নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৯:০২আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৯:০২

বিএনপি ও সমমনা বিরোধীদলগুলোর কর্মসূচিতে পুলিশি হামলা বন্ধ ও আটক নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের (রেজা কিবরিয়া) নেতারা।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত পথসভায় এ দাবি জানান তারা।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘আজকে বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, তাতে মনে হয়েছে— পুলিশ নয়, ছাত্রলীগ পুলিশের পোশাক পরে হামলা চালিয়েছে। অনেক নেতাকর্মীকে আটক করেছে। এভাবে হামলা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যাবে না।’

তিনি বলেন, ‘বিরোধীদের ওপর হামলা-নির্যাতন বন্ধ করে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনও নির্বাচন আমরা চাই না। আর কোনও নির্বাচন হতে দেওয়া হবে না। তাই এই সরকারের এখন বোধোদয় হওয়া উচিত।’

এ সময় পথসভায় আরেও বক্তব্য রাখেন— দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, অধ্যাপক মাহবুব হোসেনসহ প্রমুখ।

/এএজে/এপিএইচ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৯:০২
বিরোধীদলের কর্মসূচিতে হামলা বন্ধ ও আটক নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার দাবি
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক