কর্মীদের ঢাকায় থেকে যাওয়ার আহ্বান বিএনপি নেতাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৭:৪১আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:৪৯

বিএনপি নেতারা বলেছেন, ভবিষ্যতে কোনও ঝড়-তুফান মানবো না। গণতন্ত্র উদ্ধারের জন্য ঝড়-তুফান মোকাবিলা করে দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এসময় নেতারা নেতাকর্মীদের ঢাকায় থাকার জন্য আহ্বান জানান।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত ‘মহাসমাবেশে’ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসব কথা বলেন। শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সমাবেশ থেকে কর্মসূচি আসবে। সবাইকে এই কর্মসূচি সফল করতে হবে। যে দেশের পুলিশ শেখ হাসিনার মুঠো থেকে বেরুচ্ছে না, যে দেশের প্রশাসন এখনও শেখ হাসিনার হাত থেকে বেরুচ্ছে না, সেই অবস্থায় ফয়সালা করতে হবে রাজপথে। যারা ঢাকায় আছেন, তারা ঢাকায় থাকেন। শেখ হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত ঘরে ফিরবেন না।’

স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান উল্লেখ করেন, ‘আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্র কায়েম করবো। খালেদা জিয়ার নির্দেশক্রমে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনবে। আজকের সমাবেশ এই প্রত্যয় ব্যক্ত করছে।’

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণভবন ত্যাগ করুন। সংবিধানের অধীনে নির্বাচন ভুলে যান। সংবিধান তো গিলে খেয়ে ফেলেছেন। সমস্ত বাংলাদেশ আজ জেগেছে।

তিনি বলেন, ‘আমরা কি রোদ বৃষ্টি তুফান মানছি? বিগত দিনে বিভাগীয় সভাগুলোর সময় বিশ্বকাপ চলছিল। বিশ্বকাপের মধ্যে বিভাগীয় সভাগুলো সফল হয়েছিল। এখনও কোনও কিছুই....গণতন্ত্রের জন্য কোনও অনুষ্ঠান গুরুত্বপূর্ণ হতে পারে না। আমরা ঝড় তুফানের ধার ধারবো না। আগামী দিনে শক্ত ও দৃঢ়ভাবে শক্তিশালীভাবে এই বিজয় ছিনিয়ে আনতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসটিএস/এফএস/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:৪১
কর্মীদের ঢাকায় থেকে যাওয়ার আহ্বান বিএনপি নেতাদের
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
স্থানীয় নির্বাচনে শরিকদের নিয়ে কী ভাবছে বিএনপি, জানালেন ফখরুল
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
সর্বশেষ খবর
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী