নয়া পল্টনে জামালপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৯:১৩আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৯:১৩

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে আসা জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) সমাবেশ চলাকালে বিকালে নয়া পল্টনের ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ঘটনার পর আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

মঞ্জুরুল ইসলামকে দেখা যায় রক্তমাখা হাত নিয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসা নিতে।

প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল খানের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা বসে ছিলাম। ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। এই হামলায় আমাদের ৪ থেকে ৫ জন কর্মী আহত হয়েছে। মাথা সেভ করতে গেলে লাঠির আঘাতে আমার দুই হাত কেটে গেছে।

কেন আপনার ওপর হামলা করলো জানতে চাইলে তিনি বলেন, আগে থেকেই আমাদের বনিবনা ছিল না। আমি আমাদের অন্যান্য কর্মীদের রক্ষা করতে গেলে আমার ওপর হামলা করে।

বাবুল খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি আগের ঘটনায় উপস্থিত ছিলেন। এর আগেও ঘটনা ঘটছে। কিন্তু এই ঘটনায় ঘটনাস্থলে ছিলেন না।

সংঘর্ষের পরে এক পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে কিছু লাঠিসোঁটা জব্দ করতে দেখা যায়।

সেখানে এক কর্মকর্তা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

/কেএইচ/আরআইজে/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৯:১৩
নয়া পল্টনে জামালপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক