আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৬:১৭আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৬:৩৩

রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজারে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ সময় পুলিশ ছয়টি ককটেল জব্দ করেছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

শনিবার (২৯ জুলাই) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার শাহ আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে চার-পাঁচটি ককটেল সদৃশ বস্তু সড়কের পাশে নিক্ষেপ করা হলে সেগুলো বিস্ফোরিত হয়।

ফিলিং স্টেশনের ম্যানেজার নুরুল আমিন বলেন, একই সঙ্গে চার থেকে পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে কে ছুড়েছে, কাউকে দেখতে পাইনি।

এদিকে বিস্ফোরণের শব্দ শুনে বিস্ফোরণস্থলের পাশ থেকে ছয়টি তাজা ককটেল জব্দ করেছে পুলিশ। এরপর ককটেলগুলো পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করা হয়।

পিকআপ ভ্যান থেকে ককটেল সড়কের পাশে নিক্ষেপ করা হলে সেগুলো বিস্ফোরিত হয়

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ছয়টি ককটেল জব্দ করেছি এবং রিফিউজের ব্যবস্থা করেছি। আমরা ঘটনাটির তদন্ত করছি। এ ঘটনায় মামলা হবে।

তিনি আরও বলেন, আপনারা জানেন এখানে দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। কিন্তু আমাদের তৎপরতার কারণে কেউ অবস্থান নিতে পারেনি। তাই এই ককটেল বিস্ফোরণ করে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে।

/জেডএ/এনএআর/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৬:১৭
আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক