বিএনপি-বিরোধী দলের কর্মসূচির ওপর হামলা মোটেও সুখকর হবে না: সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ২০:০৯আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২০:০৯

রাজধানীতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি। শনিবার (২৯ জুলাই) দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, ‘সরকারের এ আচরণ নতুন করে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে, যা দেশের ও দেশের মানুষের জন্য মোটেও সুখকর হবে না, বরং নানা ধরনের শক্তির অপতৎপরতার সুযোগ তৈরি করবে।’

বিবৃতিতে তারা গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তির দাবি করেন।

বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, ‘দেশে বিরোধী দল প্রয়োজনে সরকারের নীতিবিরোধী কর্মসূচি পালন করবে। এটাই স্বাভাবিক, কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের নামধারীদের হামলা ও বাধা দেওয়া সরকারের ফ্যাসিবাদী রূপের বহিঃপ্রকাশ।’

এতে বলা হয়, ‘দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এখন জনগণের প্রাণের দাবি। সেই দাবিকে আমলে না নিয়ে উপরন্তু সরকার হামলা-মামলা করে আন্দোলন দমনের ন্যাক্কারজনক পথ বেছে নিয়েছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে অনুষ্ঠানের ঘোষণা, ওই নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা এবং অন্যান্য প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, ‘দলীয় সরকারের অধীনে প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যেকোনও চেষ্টা জনগণ প্রতিহত করবে।’ বিবৃতিতে তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের দাবি জানান।

/এসটিএস/এপিএইচ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ২০:০৯
বিএনপি-বিরোধী দলের কর্মসূচির ওপর হামলা মোটেও সুখকর হবে না: সিপিবি
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক