নয়া পল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৬:০৫ আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৬:১৮

বিএনপির একদফা দাবিতে আয়োজিত মহাসমাবেশকে ঘিরে রাজধানীর নয়া পল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি’র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

নয়া পল্টন এলাকায় অবস্থিত বাংলা ট্রিবিউনের প্রতিবেদকরা এবং সমাবেশে অংশ নেওয়া কর্মীরা এ কথা জানিয়েছেন।

সমাবেশস্থল থেকে বাংলা ট্রিবিউনের প্রতিবেদকরা জানান, মোবাইলে থ্রি জি কিংবা ফোর জি কোনও সেবাই ঠিকমতো কাজ করছে না। তাতে করে তথ্য কিংবা ছবি আদান প্রদান করা যাচ্ছে না।

নয়া পল্টন থেকে কাকরাইল মোড়, নয়া পল্টন থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়, ফকিরাপুর মোড় পর্যন্ত এলাকাগুলোয় মোবাইল নেট কাজ করছে না।

সমাবেশস্থল থেকে অনেকেই জানান, দুপুর ২টা হতে সমাবেশ হওয়ার কথা থাকলেও ১২টা থেকে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। ইন্টারনেট ব্যবহারের জন্য নয়া পল্টন এলাকা থেকে বেরিয়ে পাশের এলাকায় যেতে হচ্ছে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিটিআরসি একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণের কাছে দায়বদ্ধ। অথচ দুঃখের বিষয় রাজনৈতিক উদ্দেশ্যে এই কমিশনের নির্দেশনা প্রতিপালন করা হচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। আজ বেলা ১২টা থেকে নয়া পল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।

/এসও/ইউআই/আরআইজে/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৬:১৭
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
২৮ জুলাই ২০২৩, ১৬:০৫
নয়া পল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত
সম্পর্কিত
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
সর্বশেষ খবর
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ১৩৭৩
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান