অবস্থান কর্মসূচি থেকে ৯০ জন গ্রেফতার, মামলা প্রক্রিয়াধীন: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৬:১২আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৭:০৩

ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর অবস্থান কর্মসূচি ‘বেআইনি’ ছিল বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৯ জুলাই) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক আহমেদ জানান, এই কর্মসূচি থেকে এখন পর্যন্ত বিএনপি ও তাদের যুগপতের দলগুলোর প্রায় ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা ছিল বেআইনি। কারণ, গতকালই আমরা বলেছি, এই সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারের কাছে অনুমতি নেওয়া হয়নি। এমনকি অনুমতির জন্য আবেদনও করা হয়নি।’

সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা অবৈধভাবে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে জনদুর্ভোগ, বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে জানিয়ে তিনি বলেন, ‘তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে একজন যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মেহেদী হাসানসহ প্রায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে। এছাড়াও তারা সাধারণ জনগণের প্রায় ২০টি গাড়ি ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করে।’

এর পরিপ্রেক্ষিতে পুলিশ বল প্রয়োগ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে উল্লেখ করেন ডিএমপির এই উপকমিশনার। তিনি বলেন, ‘এ সময় তারা পুলিশের ওপর আবারও হামলা করে। পরবর্তী সময়ে রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে বেআইনি কর্মসূচি ছত্রভঙ্গ করে তাদের সরিয়ে দেই।’

তিনি জানান, আজকের কর্মসূচি থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

ফারুক আহমেদ বলেন, ‘যারা হামলা ভাঙচুরে অংশ নিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এনএল/ইউএস/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৬:১২
অবস্থান কর্মসূচি থেকে ৯০ জন গ্রেফতার, মামলা প্রক্রিয়াধীন: ডিএমপি
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
আখখেতে নারীর মরদেহ: একজন গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক