মেট্রোরেলের ভাড়া নির্ধারণে আইন ও বিধি মানা হয়নি: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৬ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৫:৩৮

দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে মেট্রোরেল। আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত এই প্রকল্প উদ্বোধন করবেন। ইতোমধ্যে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার এই অংক নির্ধারণে দেশের আইন ও বিধি মানা হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। 

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ অভিযোগ করা হয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান উল্লেখ করেন, ‘মেট্রোরেল আইন ও বিধিমালা লংঘন করে মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল এই ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানায় দলের জাতীয় স্থায়ী কমিটি।’

তিনি বলেন, ‘ঢাকায় মেট্রোরেলের এই ভাড়ার পরিমাণ শুধু দেশের বেসরকারি বাসভাড়ার দ্বিগুণ নয়; ভারত ও পাকিস্তানের বিভিন্ন নগরীর মেট্রোরেলের ভাড়ার চেয়ে দুই থেকে পাঁচ গুণ বেশি। ঢাকা মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের ভাড়ার প্রায় দ্বিগুণ এবং কলকাতার তিন গুণ। ঢাকার ২০ কিলোমিটারের ভাড়া কলকাতার চার গুণ, নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের তিন গুণ এবং লাহোরের ভাড়ার চেয়ে সাড়ে পাঁচ গুণ বেশি।’

বিএনপির এই নেতা নজরুল ইসলাম বলেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার হলে ক্ষমতাসীন সরকার এমন গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারতো না। তাই গণবিরোধী এই সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/ইউএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
বিএনপির নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
অস্ত্র ধারণ ইস্যুতে ইশরাক বললেন, ‘আমাকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে’
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান