সমাবেশ বানচাল করতে সশস্ত্র ক্যাডার আনা হচ্ছে, অভিযোগ রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৩, ২২:৫৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ২৩:০১

বিএনপির মহাসমাবেশ বানচাল করতে ২০ গাড়ি বোঝাই করে ঢাকায় সশস্ত্র ‘আওয়ামী ক্যাডার’ আনা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বিএনপির নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সাধারণ মানুষের গণতন্ত্র হরণ হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘নেতাকর্মীদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা অস্ত্র উচিয়ে ঘুরাঘুরি করছে তাদের কিছু বলা হচ্ছে না। আমরা খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ গাড়ি বোঝাই করে সশস্ত্র আওয়ামী ক্যাডার আনা হচ্ছে, বিএনপির উপর হামলা করার উদ্দ্যেশ্যে।‘ 

তিনি বলেন, ‘আমরা আরও খবর পেয়েছি চট্রগ্রামের আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ঢাকায় অস্ত্র সহ ক্যাডারা ঘুরছে। শুধু বিএনপির সমাবেশকে বানচাল করার জন্য। যেখানে বিএনপির নেতাকর্মীরা আসছে উৎসবমুখর পরিবেশে সমাবেশ করতে। সেখানে এই শান্তিপূর্ণ সমাবেশকে কীভাবে নষ্ট করা যায়, তা চিন্তা করছে আওয়ামী লীগ।’

রিজভী বলেন, ‘আমাদের কেউ নেই। প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সবই তাদের। তারপরও আমাদের নেতাকর্মীরা সব বাধা পার হয়ে সমাবেশে আসছেন। সরকার শুধু চাচ্ছে বিএনপির সমাবেশে যাতে লোক কম হয়, সে ব্যবস্থা তারা নিচ্ছে। এত কিছুর পরও তাদের থামিয়ে রাখতে পারছে না এই অবৈধ সরকার।’

এসময় নেতাকর্মীদের রাতে কার্যালয়ের সামনে অবস্থান না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আজ রাতে কোনও নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেবেন না।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।

/জেডএ/ইউএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী