পদ্মা সেতু উদ্বোধনে কলকাতাতেও উদ্দীপনার ছোঁয়া, আবেগ শীর্ষেন্দুর

রক্তিম দাশ, কলকাতা
২৪ জুন ২০২২, ২২:০১আপডেট : ২৪ জুন ২০২২, ২২:০১

বাংলাদেশের স্বপ্নের সেতু পদ্মা সেতুর উদ্বোধন শনিবার।‌ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতুর। আর এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেলিত শহর কলকাতা। এই শহরের অনেক বাসিন্দার শিকড় ওপার বাংলায়। তাদের স্মৃতিতে উজ্জ্বল পদ্মার স্মৃতি।

শহরের নানা প্রান্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এলগিন রোড, ই মলের পাশে হোর্ডিংয়ে পদ্মা সেতু উদ্বোধনের ছবি। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার সকাল ৯টা (ভারতীয় সময়) থেকে বাংলাদেশ গ্যালারিতে প্রদর্শনের আয়োজন করেছে কলকাতা উপ-হাইকমিশন।

কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আবেগাপ্লুত। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। সবচেয়ে বড় কথা, যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় বাঁচবে। এই সেদিনও স্টিমারে পদ্মা পেরিয়েছি। ছেলেবেলায় তো বাংলাদেশে রাস্তাঘাট বিশেষ ছিল না। দেশটাই তো নদী-নালার। সব মিলিয়ে বেশ নস্টালজিক লাগছে।’

পদ্মা সেতু দ্বিতল সেতু। নিচের তলায় রেলপথে চলবে ট্রেন। সেতুর উপরে চার লেনের চওড়া রাস্তায় ছুটবে গাড়ি।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই পদ্মা সেতু বাংলাদেশের জাতীয় উৎপাদন (জিডিপি)-কে এক ধাক্কায় ১.২ শতাংশ বাড়িয়ে দিতে পারে।

/এএ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
সর্বশেষ খবর
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন