স্বাধীনতার পর এটিই শ্রেষ্ঠ অর্জন : হানিফ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১১:০৯আপডেট : ২৫ জুন ২০২২, ১৪:০২

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হবে।’ শনিবার (২৫ জুন) সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নানা বাধা পেরিয়ে এই সেতু নির্মাণ করার কথা উল্লেখ করে এ সময় হানিফ বলেন, ‘আমরা মনে করি স্বাধীনতার পর থেকে এটিই আমাদের শ্রেষ্ঠ অর্জন হিসেবে বিবেচিত হবে। কারণ, এই পদ্মা সেতুকে শুধু একটি সেতু হিসেবে দেখার সুযোগ নেই। এই পদ্মা সেতুকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র হয়েছে সরকারের বিরুদ্ধে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয়ে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করেছেন।’

এদিকে, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী।

/এমএএ/এমওএফ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি