মোবাইল রাখা ও কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে ৩ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১২:১৩আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:১৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভোট চলাকালীন সময়ে অবৈধভাবে মোবাইল ফোন রাখার দায়ে দুই পোলিং এজেন্ট এবং ভোটার না হয়ে কেন্দ্রে প্রবেশের দায়ে এক যুবকসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জুন) সকালে ভোট চলাকালীন সময়ে এই দণ্ড প্রদান করা হয়।

এর মধ্যে বিজয়নগর উপজেলার ছতুরপুর উচ্চবিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে পোলিং এজেন্ট হারুন মিয়া (২৪) ও শাহানা বেগমকে (৫২) হাতেনাতে আটক করা হয়। পরে দুজনকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৩ (তিন) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

অপরদিকে, একই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে মো. কাউসার মিয়া (৩২) নামে এক ব্যক্তি ওই কেন্দ্রের ভোটার না হওয়া সত্ত্বেও ভোটকেন্দ্রে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনউদ্দিন খন্দকার।

ভোটগ্রহণের পুরো সময়ে যেকোনও অপতৎপরতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল্লাহ আল মামুন।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৫ জুন ২০২৪, ১২:১৩
মোবাইল রাখা ও কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে ৩ জনের কারাদণ্ড
সম্পর্কিত
মার্কিন হস্তক্ষেপ চাওয়ায় দণ্ডিত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ছেলে
খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে, সেই রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা
ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা