যশোর সদর উপজেলা নির্বাচন

বিজয় মিছিলে যাওয়ার সময় কিশোরকে ছুরিকাঘাত, আরেকজনকে গণপিটুনি

যশোর প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ২১:৪১আপডেট : ০৫ জুন ২০২৪, ২১:৪১

যশোর সদর উপজেলা নির্বাচনে ফল ঘোষণার পর বিজয় মিছিলে যাওয়ার সময় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন লাদেন (১৬) নামে এক কিশোর আহত হয়েছেন। এই ঘটনার জেরে শাকিব (১৬) নামে আরেক কিশোর গণপিটুনির শিকার হয়েছে। বুধবার (৫ জুন) সন্ধ্যায় যশোর সদরের চাঁচড়া বাজারে ঘটনাটি ঘটেছে।

আহত সাজ্জাদ যশোর সদরের ভাতুড়িয়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক। অপরদিকে গণপিটুনির শিকার শাকিব চাঁচড়া এলাকার মজনু মিয়ার ছেলে।

সাজ্জাদের চাচি ইউপি সদস্য নাজমা খাতুন বলেন, আমাদের পরিবারের সবাই উপজেলা পরিষদ নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের সমর্থক। বিজয়ের খবর পেয়ে তারা মিছিল করার জন্য চাঁচড়া বাজারে সমবেত হচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ বলেন, পেছন থেকে হঠাৎ কেউ একজন আমার বুকে ছুরি মারে। আমি তাকে চিনতে পারিনি।

গণপিটুনির শিকার শাকিবের মামা শহিদ রহমান বলেন, মাগরিবের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় শুনি কেউ একজন ছুরিকাঘাতে আহত হয়েছে। নামাজ শেষে ফেরার পথে জানতে পারি, আমার ভাগিনাকে গণপিটুনি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই আব্দুল মালেক বলেন, চাঁচড়া এলাকায় এক ছেলে ছুরিকাহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এর পরপরই আরেক কিশোর ভর্তি হয়েছে গণপিটুনির শিকার হয়ে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৫ জুন ২০২৪, ২১:৪১
বিজয় মিছিলে যাওয়ার সময় কিশোরকে ছুরিকাঘাত, আরেকজনকে গণপিটুনি
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ছয় দেশের সংঘাত থেকে ৭০ ভাগেরও বেশি শরণার্থীর জন্ম
ছয় দেশের সংঘাত থেকে ৭০ ভাগেরও বেশি শরণার্থীর জন্ম
পুশইনের রাজনীতি, সামরিকায়ন এবং আন্তর্জাতিকীকরণের রূপরেখা
সীমান্তে অবরুদ্ধ মানবতাপুশইনের রাজনীতি, সামরিকায়ন এবং আন্তর্জাতিকীকরণের রূপরেখা
কচুক্ষেতে শ্রমিক–পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, কয়েকজন আটক
কচুক্ষেতে শ্রমিক–পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, কয়েকজন আটক
বেনজীর আহমেদকে দেশে আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদকে দেশে আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা