পদ্মা সেতুর উদ্বোধন দেখতে ভোলা থেকে ১৪ লঞ্চে আসছে মানুষ

ভোলা প্রতিনিধি
২৪ জুন ২০২২, ১৯:১৮আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:২০

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে ভোলা থেকে ১৪ লঞ্চে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের প্রায় ৩০ হাজার নেতাকর্মী মাদারীপুরের সমাবশস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার (২৪ জুন) বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে জেলার বিভিন্ন উপজেলার লঞ্চঘাট থেকে তারা যাত্রা করেন।

ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, তার নির্বাচনি এলাকা চরফ্যাশন ও মনপুরার ১০ হাজার নেতাকর্মী পাঁচ লঞ্চে পদ্মার উদ্দেশে যাত্রা করেছে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন জানান, তার নির্বাচনি এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ১০ হাজার নেতাকর্মী পাঁচ লঞ্চে পদ্মার উদ্দেশে যাত্রা করেছেন।

পদ্মা সেতুর উদ্বোধন দেখতে ভোলা থেকে ১৪ লঞ্চে আসছে মানুষ

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু ও সাধারণ মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে তিন লঞ্চে আট হাজার নেতাকর্মী রওনা হয়েছেন।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আশিকুর রহমান শান্ত জানান, তার তত্ত্বাবধানে ভোলা খেয়াঘাট থেকে শুক্রবার সন্ধ্যায় যুবলীগের প্রায় তিন হাজার নেতাকর্মী যাত্রা করেছেন।

আগামীকাল শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মাদারীপুরের শিবচরের সমাবেশে যোগ দেবেন। সেখানে প্রায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

/এফআর/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী