বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২১ মে ২০২৪, ১৫:০৯ আপডেট : ২১ মে ২০২৪, ১৫:০৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি দেশের জনগণকে ভয় পায় বলেই ভোটে অংশগ্রহণ করে না। তারা বুঝতে পেরেছে ভোটে আসলে তাদের সম্মান থাকবে না। কাজেই তারা এখন ভোট বর্জন শুধু না, দেশবিরোধী কর্মকাণ্ডেও জড়িত।’

মঙ্গলবার (২১ মে) সকালে জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সমগ্র পৃথিবী আজ যুদ্ধের মধ্যে জড়িয়ে গিয়েছে। এরকম একটি অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতিতে কোথায় তারা (বিএনপি) দেশের জন্য কথা বলবে। কিন্তু না, তারা দেশকে কীভাবে নিচে নামানো যায় সেই প্রক্রিয়াগুলোর সঙ্গে জড়িত। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

খালিদ মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি বিএনপি তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা, দেশকে তলিয়ে দেওয়ার রাজনীতি করেছে। কেননা, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে মানে না। আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, তারা সেটা চায় না। এজন্য তাদের অর্থমন্ত্রী বলেছিল যে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দরকার নাই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে সাহায্য পাওয়া যায় না। বিএনপি একটি সাহায্যনির্ভর রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, ‘এখন আর জাল ভোট দেওয়ার প্রচলন আর নেই। প্রচারণায় দেখা গেছে, ভোটে মানুষের আগ্রহ আছে। এখন কাজের মৌসুম এবং প্রচণ্ড গরম। বৃষ্টি হচ্ছে। প্রচারণা ভালো হয়েছে, ভোটকেন্দ্রে সুন্দর পরিবেশ বিরাজ করছে। ভোটকেন্দ্র দখল করা, ভোটের যে কারচুপি, অনৈতিক কাজকর্ম ভোটের মধ্যে ছিল তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ভোটাররা যাকে ভালো মনে করবে তাকে নির্বাচন করবে। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো—মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন সেটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে।’

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!