ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দিতে যাচ্ছে ব্রাজিল

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২২, ০৮:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৮:৪৬

রুশ সামরিক অভিযানের কারণে ইউক্রেনের শরণার্থীদের মানবিক ভিসা দিতে যাচ্ছে ব্রাজিল। বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো। এর ফলে ব্রাজিলে প্রবেশের পাশাপাশি দেশটিতে কাজের সুযোগ পাবেন ইউক্রেনীয় শরণার্থীরা।

আবেদনকারীরা ব্রাজিলে প্রবেশের ৯০ দিনের মধ্যে ১৮০ দিনের জন্য একটি অস্থায়ী ভিসা পেতে আবেদন করতে হবে। পরবর্তীতে দুই বছরের জন্য ওই ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন। তারপরই স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সুযোগ থাকছে।

আদেশে বলা আছে, আবেদনকারীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর আগে ইউক্রেনে অভিযানের ফলে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপে ব্যাপক সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। রাশিয়ার সারের ওপর ব্রাজিলের নির্ভরশীলতার কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমাদেশগুলোর প্রতি আহ্বান জানান বলসোনারো।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ব্রাজিল নিরপেক্ষ অবস্থানে আছে বলেও দাবি করে মস্কোর মিত্র দেশটি।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান