কোটা আন্দোলনের পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১৭:৪৫আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৭:৪৫

বাংলাদেশে চলমান কোট সংস্কার আন্দোলনে সহিংসতার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশসহ যেকোনও দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ একটি মৌলিক মানবাধিকার। যেকোনও সরকারের উচিত এই অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। মঙ্গলবার (১৬ জুলাই) জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন।

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে সহিসংতায় ছয় শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে দুজারিক বলেন, হ্যাঁ, আমরা এই পরিস্থিতি সম্পর্কে খুবই সচেতন এবং আমরা তা নিবিড়ভাবে এবং উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।

তিনি বলেছেন, আমরা বাংলাদেশে অথবা বিশ্বের যেকোনও জায়গায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারের পক্ষে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই প্রতিবাদকারীদের যেকোনও ধরনের হুমকি বা সহিংসতা থেকে রক্ষা করার জন্য। বিশেষ করে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে, যেমন তরুণরা, শিশু অথবা প্রতিবন্ধীরা। তাদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করা উচিত।

মুখপাত্র আরও বলেছেন, তবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারগুলোর উচিত সেই অধিকারগুলোর সুরক্ষা নিশ্চিত করা।

/এএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান