সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪

প্রতিবেশী তুরস্কে ভূমিকম্পের আঘাতে সিরিয়াতেও পাল্লা দিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দুই ২৩৭ জন নিহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় উত্তর-পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির বেসামরিক উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস।

এক বিবৃতিতে হোয়াইট হেলমেটস সোমবারের ভূমিকম্পকে বিপর্যকর পরিস্থিতি বর্ণনা করেছে। একইসঙ্গে আন্তর্জাতিকভাবে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পে শত শত মানুষ আহত হয়েছেন। অনেকে মারা গেছেন। ভবনের নিচে চাপা পড়েছেন অনেকে। প্রচণ্ড ঠান্ডা এবং ঝড়ো আবহাওয়ায় উদ্ধারকাজ কষ্ট হয়ে পড়ছে। সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিরিয়ার বেসামরিক উদ্ধারকারী সংস্থাটি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় রাশিয়া এবং আসাদ সরকারকে বোমা হামলা না চালানোর আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা জানিয়েছে, ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক। ভূমিকম্পের উৎপস্থিতস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। গভীরতা ভূপৃষ্ঠে থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে। সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের