প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে পেয়ে গর্বিত মরিয়ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৭:০১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২১:৪৪

মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে গর্ববোধ করছেন বলে জানিয়েছেন রেলের প্রথম নারীচালক মরিয়ম আফিজা। বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের মেট্রোরেল উদ্বোধনের পর রেল চালিয়ে আগারগাঁও আসার পর সাংবাদিকদের কাছে তার এই অনুভূতির কথা প্রকাশ করেন।

মরিয়ম আফিজা বলেন, দেশবাসী স্বপ্নপূরণের জন্য যেমন অপেক্ষায় ছিল তেমনই আমাদেরও অনেক প্রস্তুতি ছিল। সবকিছু সফল হয়েছে আজকের মেট্রোরেল উদ্বোধনের পর। প্রধানমন্ত্রী এই যাত্রায় সঙ্গী  ছিলেন, পুরো দেশবাসীর মত আমিও অনেক গর্ববোধ করছি।

নারীরা এখন আর কোথাও পিছিয়ে নেই মন্তব্য করে মেট্রোরেলের প্রথম এই নারীচালক বলেন, আজ প্লেনের পাইলট থেকে শুরু করে জাহাজের ক্যাপ্টেন সবক্ষেত্রেই নারীরা তাদের অবদান রাখছেন।  নারীরা দেশ চালাচ্ছে, ঘর চালাচ্ছে। করপোরেট সেক্টরও নারীরা চালাচ্ছে। তাই আমি মনে করি না নারীরা এখন আর পিছিয়ে আছে। সব সেক্টরে নারীরা সমান ভাবে এগিয়ে যাচ্ছে।

মরিয়ম আফিজা বলেন, আমাদের যে স্বপ্ন ছিল আমরা একটা ডিজিটাল ট্রান্সপোর্টের দিকে যাবো, তার একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।

/জেডএ/এমআর/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম