সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ১৩:৪৮আপডেট : ২৬ মে ২০২৪, ২০:৪৩

ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগ মোকাবিলা ও দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রবিবার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতির আন্তমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রবিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে এ দিন সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রী বলেন, রিমালের প্রভাবে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ জন্য সবাইকে নিয়ে আজ সভা করেছি। ক্ষয়ক্ষতি মোকাবিলায় সেভাবে প্রস্তুতি নিয়েছি। এ সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, আট লাখের বেশি মানুষ ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বাকিদের আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে। তবে ক্লাস বন্ধ থাকবে।

এ সময় তিনি জানান, ঝড়ের কারণে উপকূলীয় এলাকায় ১০ থেকে ১২ ফুট উচ্চতা পর্যন্ত প্লাবিত হতে পারে। যদি জোয়ার থাকে, তাহলে আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আজ সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেলও বন্ধ রাখার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এদিকে সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রিমাল’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তাই ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

প্রবল ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারেরও কম দূরত্বে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে। রবিবার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর প্রভাবে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনাসহ বেশ কিছু জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, ঝড়ের ব্যাস বড় হওয়ায় এটি সন্ধ্যায় অতিক্রম শুরু করে পুরোপুরি উপকূল অতিক্রম করে যেতে রাত হতে পারে। ঝড়ের গতিবেগ ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এই গতিবেগের বেশি হলে আমরা তাকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলি। রিমাল অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি না, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

/এসআই/এনএআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী