তৃতীয় ধাপের নির্বাচনে বগুড়া সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। পদটির প্রতীক ভুলের কারণে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে।
ইসি অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান- দুই পদে ভোট চলছে। সাধারণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনি প্রতীক ভুল হওয়ায় এ পদের ভোট স্থগিত করা হয়েছে।
ভোট শেষে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি।









