অন্যান্য গণপরিবহন থেকে মেট্রোরেলকে নিরাপদ মনে করছেন নারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৯:০১

গণপরিবহন, বিশেষ করে বাসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়। মেট্রোরেলে সেরকম কোনও ঘটনার সম্মুখীন হতে হবে না। এমনটাই মনে করছেন প্রথম দিন মেট্রোরেলে ভ্রমণ করা নারী যাত্রীরা। তারা বলছেন, অন্যান্য গণপরিবহন থেকে মেট্রোরেলের সার্ভিস অনেকটাই নিরাপদ হবে বলে মনে করছি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে আগারগাঁ স্টেশন থেকে উত্তরার উদ্দেশ্যে যেসব মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে গেছে, সেখানে নারী যাত্রী ছিল চোখে পড়ার মতো। তবে নারীদের জন্য একটি আলাদা কামরার ব্যবস্থা থাকলেও সেটিতে তেমন ভিড় ছিল না। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে উত্তরা যাওয়ার সময় বেশ কয়েকজন নারী যাত্রীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

 আগারগাঁ স্টেশন থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়েছে মেট্রোরেল

সামিয়া নামে মেট্রোরেলের এক যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসে মাঝেমধ্যে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে মেট্রোরেলে সে ধরনের কোনও ঘটনা ঘটার সুযোগ নেই। বাস থেকে মেট্রোরেল অনেকটাই নিরাপদ হবে বলে মনে করছি।’

আরেক যাত্রী শাকিলা বলেন, ‘নতুন মেট্রোরেল হয়েছে। সে জন্য এটাতে ভ্রমণ করতে এসেছি। উত্তরা থেকে আবার আগারগাঁও চলে আসবো কিছুক্ষণ অপেক্ষা করে।’

এদিকে আগারগাঁও স্টেশন থেকে টিকিট দেওয়া হচ্ছে হাতে হাতে। টিকিট বিক্রির মেশিন যেটি রয়েছে, সেটি ছিল অকার্যকর। তাই দুটি কাউন্টারে ছিল গন্তব্যে যাওয়া যাত্রীদের লাইন।

 

 

/আরটি/আরকে/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম