ঘুড়ির কারণে ফের বন্ধ থাকলো মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৩

ঘুড়ি আটকে পড়ায় ফের বন্ধ করতে হলো মেট্রোরেল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এমআরটি লাইন-৬ এ এই ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) নাসির উদ্দিন আহমেদ।

এই কর্মকর্তা বলেন, ঘুড়ির জন্য কিছু সময় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পুলিশের সাহায্য নিয়েছি। মাইকিংও করা হয়েছে। তারপরও মানুষ সচেতন না হলে কী আর করতে পারি।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার পর লাইনে একটি ঘুড়ি আটকে গেলে সেটি অপসারণ করার সময় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একইভাবে ঘুড়ির কারণে কিছুক্ষণ মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সেসময় সিঙ্গেল লাইনে চলানো হয় মেট্রোরেল।

মেট্রোরেলের লাইনের দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের কিছু ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

/এমআরএস/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম